ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বাউফলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

    বাউফলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠী-কালাইয়া সড়কে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মোসা. হালিমন বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

    নিহত ওই নারীর বাড়ি একই ইউনিয়নের রায় তাতেরকাঠী গ্রামে। তাঁর স্বামীর নাম আবদুল বারেক মাঝি।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,তাতেরকাঠী-কালাইয়া সড়কের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কের ওপর ওই নারী আহত হয়ে কাতরাচ্ছিলেন। রাত সোয়া আটটার দিকে বগা ডিগ্রী কলেজের শিক্ষক কচুয়া গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন তালুকদার ও স্থানীয় আবদুল বারেক হাওলাদার ওই সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন সড়কের ওপর স্থানীয় কয়েকজনকে জড়ো অবস্থায় দেখতে পেয়ে কারণ জানতে চান এবং তখন তাঁরা ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপস্থিত অন্যদের সহযোগিতায় একটি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাড়ে আটটার দিকে ধানদী বাজারে পৌঁছালে হালিমন বিবি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    স্থানীয়দের ভাষ্য মতে কোনো একটি মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে তিনি (হালিমন) আহত হয়েছেন। তবে মোটরসাইকেলের চালককে তাঁরা চিনতে পারেননি।

    নিহত ব্যক্তির ছোট ভাই মো. হারুন (৫০) বলেন,তাঁর বোন মানষিক ভারসাম্যহীন। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুবেল তালুকদার। তিনি বলেন,খোঁজ নিয়ে জেনেছি তিনি (হালিমন) মানষিক ভারসাম্যহীন ছিলেন।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ