ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দ্বিতীয় সপ্তাহে কমে গেল শাকিব খানের ছবির হল সংখ্যা

    দ্বিতীয় সপ্তাহে কমে গেল শাকিব খানের ছবির হল সংখ্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। এর মধ্যে ‘গলুই’ দর্শক পছন্দ করলেও ‘বিদ্রোহী’ তেমন চলছে না। এ কারণে গলুইয়ের হল সংখ্যা বাড়লেও কমে গেল ‘বিদ্রোহী’র হল সংখ্যা।

    শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ মুক্তি পায় ১০২ হলে। দ্বিতীয় সপ্তাহে এসে হল সংখ্যা নেমে এসেছে ৮০তে। ২২টি হল থেকেই নেমে গেছে শাকিব খানের বিদ্রোহী।

    অপর দিকে ঈদের দিন থেকে মোট ২৮টি সিনেমা হলে দেখা যাচ্ছে ‘গলুই’। দ্বিতীয় সপ্তাহে এসে ৩টি হল থেকে ছবিটি নেমে গেছে। তবে নতুনভাবে যুক্ত হয়েছে ৮টি হল। ফলে ‘গলুইয়ের হলের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩টি। সব মিলিয়ে দেশের ১৩০টি হলে শাকিব খানের দুই ছবি মুক্তি পেলেও সপ্তাহ শেষে হল সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১৩ তে।

    এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। ছবিটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

    আর 'বিদ্রোহী' ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন বুবলী। ছবিটি পরিচালনা শাহীন সুমন করলেও নাম যাচ্ছে প্রযোজক সেলিম খানের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ