ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মডেল-অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার

    মডেল-অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০তম জন্মদিনের ঠিক পরের দিনই মরদেহ উদ্ধার করা হয়েছে কেরালার আলোচিত মডেল ও দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার। গতকাল শুক্রবার তার নিজের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাহানার মা থানায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সাহানার স্বামীকে আটক করেছে পুলিশ।সাহানা আত্মঘাতী হয়েছেন, নাকি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। 

    তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে সাহানার মা বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তারপর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।’
    তিনি আরও অভিযোগ করেন, ‘সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।’ উল্লেখ্য, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। সাহানার উপার্জিত অর্থ দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ