ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ঘরে বসেই দেখা যাবে ‘আরআরআর’

    ঘরে বসেই দেখা যাবে ‘আরআরআর’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি দক্ষিণের যে দুটি ছবি নিয়ে সব থেকে বেশি হইচই হচ্ছে, তার একটি ‘আরআরআর’। এনটিআর জুনিয়র ও রামচরণ অভিনীত যুদ্ধের ছবিটি বিশ্বব্যাপী দর্শকের মন জয় করে নিয়েছে। একাধিক ভাষায় মুক্তি পেয়ে বক্স অফিস দাপিয়ে বেরিয়েছে এসএস রাজামৌলির ছবি। এরই মধ্যে আয় এক হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে। তবে এখনো যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পারেননি তাদের জন্য এলো সুখবর।

    ওটিটি প্ল্যাটফর্মে শিগগির মুক্তি পাচ্ছে ‘আরআরআর’। এবার ঘরে বসেই যুদ্ধ ক্ষেত্রের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন উৎসাহী দর্শকরা। আগামী ২০ মে নেটফ্লিক্স ও জি ফাইভে মুক্তি পাবে এস এস রাজামৌলির পরিচালিত ‘আরআরআর’। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।


    ‘আরআরআর’ ছবির শুটিং শেষ হয়েছিল আগেই। তবে করোনা অতিমারির কারণে একাধিকবার ছবির মুক্তি বাধা পেয়েছে। অবশেষে গত ২৫ মার্চ মুক্তি পায় ‘আরআরআর’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ