ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ধোনির সিনেমায় নায়িকা নয়নতারা!

    ধোনির সিনেমায় নায়িকা নয়নতারা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। আইপিএল-এ নিয়মিতই চেন্নাই কিংসের হয়ে মাঠে নেমেছেন তিনি।


    কিন্তু এবার চেন্নাইয়ের রাজ্য তামিলনাড়ুর জন্য কিছু করতে যাচ্ছেন ধোনি।
    জানা যায়, তামিল সিনেমা প্রযোজনা করছেন ধোনি। আর এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারা।  

    এছাড়াও ‘অথর্ব’ নামের এক পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকায় অভিনয় করছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রমেশ তামিলমানি রচিত ওই সিরিজও প্রযোজনা করবে ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধোনি এন্টারটেইনমেন্ট’।

    ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সিনেমাটি ব্যাপক প্রশংসিত ও ব্যবসা সফল হয়। যেখানে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত।  

    এদিকে শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে নয়নতারার। বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ