ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- মাহিন (৪) ও রেফায়েত (৩)।

    পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামে কৃষক ইলিয়াস হাওলাদারের শিশুপুত্র মাহিন বাড়ির উঠানে খেলা করছিল। 

    এ সময় সবার অগোচরে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায় সে। স্বজনরা তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির পর ওই গর্তের পানিতে তাকে ভাসতে দেখেন।

    তাৎক্ষণিক মাহিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অপরদিকে সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকার শাকিল সিকদারের শিশুপুত্র রেফায়েত। 

    স্বজনরা জানান, বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে তাকে  না দেখে পুকুর পাড়ে গেলে প্রতিবেশীরা তার লাশ পুকুরের পানিতে ভাসমান দেখেন। 

    তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ