ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মেরিলিনের ছবি রেকর্ড দামে বিক্রি

    মেরিলিনের ছবি রেকর্ড দামে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হলিউডের আইকনিক শিল্পী মেরিলিন মনরোকে নিয়ে আঁকা ছবি বিক্রি হয়েছে ১৯৫ মিলিয়ন ডলারে। অ্যান্ডি ওয়ারহোলের শিল্পকর্মটিকে বিংশ শতাব্দীতে বিক্রি হওয়া সবচেয়ে দামী শিল্পকর্ম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

    ১৯৬৪ সালে ছবিটি এঁকেছিলেন ওয়ারহোল। মেরিলিনের বিখ্যাত একটি ছবিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তিনি শিল্পকর্মটি সৃষ্টি করেন। এটিকে আমেরিকার সবচেয়ে দামী শিল্পকর্মও বলা হচ্ছে। শিল্পকর্মটি মূলত বিক্রি হয়েছে ১৭০ মিলিয়ন ডলারে। তবে কর ও ফি মিলিয়ে শিল্পকর্মটির দাম দাঁড়ায় ১৯৫ মিলিয়ন ডলারে।

    ৪০ বর্গইঞ্চি আকারের শিল্পকর্মটির নাম Shot Sage Blue Marilyn। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে শিল্পকর্মটি বিক্রি হয়। বিক্রির আগে একাধিক জাদুঘরে শোভা বাড়িয়েছিল বিখ্যাত এই শিল্পকর্ম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ