ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বিয়ে পিঁড়িতে বসছেন সোনাক্ষী

    বিয়ে পিঁড়িতে বসছেন সোনাক্ষী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মধ্যে বাগদানও সেরে ফেলেছেন তিনি। আংটি পরিহিত ছবি শেয়ার করে নিজেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। 


    সোমবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে বাগদানের ইঙ্গিত দেন সোনাক্ষী। একটি ছবিতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী। আরেকটিতে দেখা যায়, বাম হাতে মুখ ঢেকে রেখেছেন অভিনেত্রী। 


    সেই হাত ধরে রেখেছে আরেকটি হাত, যেটা পুরুষের হাত বলেই ধারণা করা হচ্ছে। দুটি ছবিতেই সোনাক্ষীর হাতের অনামিকায় আংটি স্পষ্ট। ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে। আর আমি তা তোমার সঙ্গে ভাগ না করে পারছি না।’ 


    ছবি আর ক্যাপশন দেখে কারোর বুঝতে বাকি নেই, বাগদান সেরে ফেলেছেন সোনাক্ষী। বিয়েটাও শিগগিরই করে ফেলবেন। তাই শুভেচ্ছার বন্যা বইছে অভিনেত্রীর পোস্টে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ