ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • কিশোরের উত্যক্তে চিরকুট লিখে কিশোরীর বিষপান

    কিশোরের উত্যক্তে চিরকুট লিখে কিশোরীর বিষপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে কিশোরের উত্যক্তের শিকার হয়ে এক কিশোরী (১৪) চিরকুট লিখে বিষপান করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


    রোববার দুপুরে উপজেলার সূর্যমণি ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কিশোরী স্থানীয় স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। প্রায় এক মাস ধরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার ইন্দ্রকূল গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের ছেলে আকাশের (১৬) নেতৃত্বে ৫/৬ বখাটে কিশোর উত্যক্ত করে আসছে। 

    এ বিষয়ে ওই কিশোরী ক্ষমতাসীন দলের এক নেতার কাছে অভিযোগ করার পর আরও ক্ষেপে যায় আকাশ। 

    রোববার সকালে বাড়ি থেকে প্রাইভেট থেকে আসার পথে কিশোরীর পথরোধ করে আকাশ ও তার সহযোগীরা অশ্লীল কথাবার্তা বলতে থাকে। পরে বাড়িতে এসে কিশোরী একটি চিরকুট লিখে রেখে কিটনাশক পান করে। গুরুতর অবস্থায় কিশোরীকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    কিশোরীর মা বলেন, আজ আমার একমাত্র মেয়েটি লাশ হত। আমার মেয়ের উত্যক্তকারীদের বিচার চাই।  

    বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসিফুল ইসলাম বলেন, পাকস্থলী ওয়াশের পর কিশোরীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

    তবে উত্যক্তের অভিযোগ অস্বীকার করে আকাশ বলেন, বাজারে অনেক লোকজন ছিল। আমি তাকে কিছু বলিনি। শুধু জিজ্ঞেস করেছি- আমি কি তোমাকে কোনো বিরক্ত করেছি? আমার নামে বিচার দিলে কেন? এইটুকু বলেছি। তবে অন্য কেউ তার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। অকারণে আমাকে জড়ানো হচ্ছে। আমি কেমন ছেলে তা বাজারের সবাই জানে। 

    বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ