ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালী লঞ্চঘাটে উপচেপড়া ভিড়, বৃষ্টিতে ভোগান্তি

    পটুয়াখালী লঞ্চঘাটে উপচেপড়া ভিড়, বৃষ্টিতে ভোগান্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে শনিবার (৭ মে) সকাল থেকে পটুয়াখালী লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সেইসঙ্গে বৃষ্টির কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

    পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান জানান, শনিবার পটুয়াখালী নদীবন্দর থেকে মোট ৯টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে নিয়মিত রুটের পাঁচটি এবং বিশেষ ট্রিপের চারটি লঞ্চ ছেড়ে যাবে।

    এদিকে, দুপুর পৌনে ২টার দিকে ভারি বর্ষণ ও ঝড়ো বাতাস শুরু হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে লঞ্চের ডেকের যাত্রীদের বিছানাপত্র ও মালামাল ভিজে যায়।

    শনিবার বিকেল ৩টার দিকে পটুয়াখালী ঘাট থেকে সাত্তার খান-১ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সুন্দরবন-১৪, প্রিন্স কামাল-১, প্রিন্স আওলাদ-৭, এমভি পূবালী-১২ ঘাটে অবস্থান করছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ