ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

    পটুয়াখালীতে মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে সদর উপজেলায় মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে বশার তালুকদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

    বুধবার (৪ মে) রাতে সদর উপজেলার পূর্ব হকতুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।


    পুলিশ জানায়, বুধবার (৪ মে) বিকেলে পূর্ব হকতুল্লাহ গ্রামে বশারের চাচা আনছার তালুকদার একটি জমি মজিবর তালুকদারের কাছে বিক্রি করেন। জমির দখল নেওয়ার সময় মজিবরের সঙ্গে ওই জমির ওয়ারিশদের বিবাদ ছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস মীমাংসা করে জমি ক্রয়দাতাকে অন্য দাগ থেকে জমি ভোগ করানোর সিদ্ধান্ত হয়। বুধবার বিকেল ৫টায় বিরোধপূর্ণ জমিতে বশার মুগ ডাল তুলতে গেলে মজিবুর তাকে মারধর করেন। এতে বশার গুরুতর আহত হন। পরে রাতে তাকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ