ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • লালমোহনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা 

    লালমোহনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (১৭ মে) সকাল ১১টায় লালমোহন থানার মোড়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। 

    তিনি বলেন ১৯৮১ সালের আজকের এই দিনে তৎকালীন অবৈধ স্বৈরচারী সরকারের শত বাধা বিপত্তি উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ দিন নির্বাসন থাকার পর বাংলার মাটিতে ফিরে আসেন। শেখ হাসিনাকে একনজর দেখার জন্য কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। 

    লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলগের সহসভাপতি এডভোকেট তোফাজ্জল হক ও কামলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমূখ।   

    লালমোহন উপজেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম,  পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, পৌরসভা আওয়ামীলগের যুগ্ম-আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ। 

    আলোচনা সভা শেষে শেখ হাসিনা দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য কামানা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি শাহে আলম।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ