ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ৪০ শিশু 

    জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ৪০ শিশু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে টানা ৪০দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৪০জন শিশু-কিশোর উপহার হিসেবে ৪০টি বাইসাইকেল পেয়েছে। রবিবার বিকালে চরফ্যাশন পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়েছে। 

    জানা গেছে, ‘এলাকার শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরষ্কারের ঘোষণা করেন চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক রতন। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোর জামাতে নামাজ আদায়ে মসজিদের দিকে ঝুঁকতে শুরু করে। 

    তাদের মধ্যে টানা ৪০ দিন নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করেছেন এমন ৪০ জনকে বাছাই করে ঘোষণা অনুযায়ী সাইকেল উপহার দেন ওই ব্যবসায়ী। শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতে মসজিদমুখী করতে তার এমন উদ্যোগ সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে।

    এ বিষয়ে রতন মিয়া বলেন, ঘোষণার পর থেকে প্রায় শতাধিক শিশু-কিশোর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছে। প্রতি ওয়াক্তে তাদের হিসেব রাখা হয়। যাচাই বাছাই শেষে দ্বিতীয় রাউন্ডে মোট ৪০ জন শিশু কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ