ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বিটিভিতে ৩ পর্বের বিশেষ সিসিমপুর

    বিটিভিতে ৩ পর্বের বিশেষ সিসিমপুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবারের মতো এবারের ঈদেও ছোট্ট বন্ধুদের জন্য থাকছে ৩ পর্বের বিশেষ সিসিমপুর ‘মিলেমিশে সবে, মাতি উৎসবে’। উৎসব, বৈচিত্র্য, মিলেমিশে থাকা- এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ তিন পর্ব।

    ৩ পর্বের বিশেষ সিসিমপুর বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন প্রতিদিন বেলা ১টায়।

    আনন্দ আর বিনোদনের মাধ্যমে  উৎসব, বৈচিত্র্য, মিলেমিশে থাকার গুরুত্ব তুলে ধরবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, ইকরি আর বাহাদুর। এছাড়াও অনুষ্ঠান তিনটির প্রতি পর্বে শিশুরাও অংশ নেবে। হালুম, ইকরি আর বাহাদুরের সঙ্গে তারা ভার্চুয়ালি মেতে উঠবে ঈদ আড্ডায়। এছাড়া তিন পর্বের ঈদ স্পেশাল সিসিমপুরের একটি পর্বে তৃতীয় লিঙ্গের একজন তারকা এবং আরেকটি পর্বে শারীরিক প্রতিবন্ধী একজন শিশুও অংশ নেবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ