ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিতা হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ

    পিতা হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবা হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী অবন্তী পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক— দুজনেই সুস্থ ও স্বাভাবিক আছেন।

    গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছিলেন সিয়াম। সেখানে দেখা যাচ্ছিল অবন্তীর পেটে চুম্বন করছেন সিয়াম। সবাই বুঝতে পারেন নতুন অতিথি আসছে সিয়ামের ঘরে। সে খবরে অনুরাগী ও সহকর্মীরা অভিনন্দনে ভরিয়ে দিয়েছিলেন এই নায়ককে।

    সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ছাত্রাবস্থায় সিয়ামের সঙ্গে মনের বাঁধনে বাঁধা পড়েন তিনি। অবন্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সিয়ামের। ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ