ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • যে কথা জানার পরও বিয়ে করেছিলেন অভিনেত্রী মধুমিতা!

    যে কথা জানার পরও বিয়ে করেছিলেন অভিনেত্রী মধুমিতা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী হলেন ছোট পর্দার ‘পাখি’ অভিনেত্রী মধুমিতা সরকার। তবে এখন তিনি পুরোদস্তুর সিনেমার নায়িকা। ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করে ফেলেন মধুমিতা। 


    ২০১৫ সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধেন। তখন মধুমিতার বয়স ছিল মাত্র ২০ বছর। ভালোবেসে বিয়ে করলেও সেই সংসার স্থায়ী হয়নি। ২০১৯ সালেই বিবাহবিচ্ছেদ করে ফেলেন মধুমিতা ও সৌরভ। সেই বিচ্ছেদের ইস্যু নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।  


    কলকাতার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে মধুমিতা তার বিয়ে নিয়ে মন্তব্য করেন। মধুমিতা বলেছেন, ‘কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো। তারপর সেই ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে। তারচেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।’ 


    মধুমিতার এমন মন্তব্যের ভিডিওটি কদিন ধরে ঘুরছে নেটপাড়ায়। অগণিত নেতিবাচক মন্তব্যও ছুটে আসছে অভিনেত্রীর দিকে। অনেকেই বলছেন, ‘ডিভোর্স হবে জেনেই বিয়ে করেছিলেন মধুমিতা!


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ