ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আমি নিজেই তো আমার পরিচয় জানি না: মিথিলা

    আমি নিজেই তো আমার পরিচয় জানি না: মিথিলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুনে বললে আর ছয়দিন বাকি আছে। এরপরই মুক্তি পাবে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। কলকাতার আলোচিত এই সিরিজের ট্রেলার ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। প্রকাশিত হয়েছে গানও। সবগুলোই পেয়েছে আশানুরূপ সাড়া।

    ‘মন্টু পাইলট ২’ মুক্তি উপলক্ষে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যতিক্রম এক ভিডিও ইন্টারভিউ দিয়েছেন মিথিলা। যেখানে তিনি কথা বলেছেন সিরিজের চরিত্র তথা বহ্নি কিংবা পরী হয়ে।

    এক ব্যক্তি বহ্নিরূপী মিথিলার কাছে তার পরিচয় জানতে চান। জবাবে মিথিলা বলেন, ‘পরিচয়! আমি নিজেই তো আমার পরিচয় জানি না। বলা উচিৎ আসল পরিচয়; আমার নাম বহ্নি। পরীও বলতে পারেন। নীলকুঠির বিবিজানের দেওয়া নতুন নাম পরী।’

    ওয়েব সিরিজটিতে দেখা যাবে, ঘটনাক্রমে নীলকুঠি যৌনপল্লিতে চলে আসেন মিথিলা। এরপর তার জীবন পুরোপুরি বদলে যায়। অকল্পনীয় এক অধ্যায়ের মধ্যে ঢুকে পড়েন তিনি। এ বিষয়ে ওই ভিডিও কথোপকথনে অভিনেত্রী বলেন, ‘নীলকুঠির গলিটা নাকি নদীর মতো। কেউ নাকি এই দুনিয়া থেকে বের হতে পারে না। জীবনের কখন কোন মোড় থেকে কোন গল্প শুরু হয়, কেউ কি জানে? আমার ক্ষেত্রেও তাই। বিদেশ যাচ্ছিলাম। কত নতুন স্বপ্ন, কত নতুন আশা। কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? আমারও হয়নি।’


    ‘মন্টু পাইলট ২’-এর দৃশ্যে মিথিলা
    মন্টু পাইলটের মাধ্যমে নীলকুঠিতে চলে আসেন মিথিলা। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘যার হাত ধরে এই দুনিয়ায় এসে পড়লাম, সে মন্টু। হ্যাঁ মন্টু পাইলট। একটু কান পাতলেই যার কথা নীলকুঠির অলিতেগলিতে শোনা যায়। মন্টু বলে, নীলকুঠিতে থাকলে নাকি শরীর বেচার সঙ্গে সঙ্গে হাহাকার ভরা কান্নার চিৎকারও শোনাতে হয়। কিন্তু আমি পরী। নাম বদলালেও সত্তাটা তো একই। আমি কাঁদি না, কাঁদতে পারি না, আমি কাঁদবোও না।’

    কলকাতার বহুল আলোচিত সিরিজ ‘মন্টু পাইলট’। এর প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এবার আসছে দ্বিতীয় সিজন। এতে মন্টু পাইলট চরিত্রে অভিনয় করা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের মিথিলা। তাকে দেখা যাবে বহ্নি চরিত্রে।

    সিরিজটি পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। আগামী ২৯ এপ্রিল হইচই-তে মুক্তি পাবে এটি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ