ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • কেন ইউক্রেনে যাবেন না পোপ?

    কেন ইউক্রেনে যাবেন না পোপ?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ বাহিনীর অভিযানের মাঝেই ইউক্রেন সফরে যাওয়ার কথা বিবেচনা করছিলেন বলে এর আগে জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তবে সেই সফরের পরিকল্পনা বাতিল করেছেন পোপ। আর্জেন্টিনার সংবাদপত্র লা ন্যাসিয়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’।

    আর্জেন্টাইন পত্রিকাটির সঙ্গে সাক্ষাৎকারে পোপ বলেন, “(পোপ যাওয়ার) পরদিন যদি যুদ্ধ চলতেই থাকে, তাহলে (ইউক্রেনের রাজধানী) কিয়েভে গিয়ে লাভটা কী?” এ সময় পোপ জোর দিয়ে বলেন, “তিনি যুদ্ধ বন্ধের জন্য সম্ভাব্য সবকিছু করতে ইচ্ছুক। কিন্তু তার ইউক্রেন সফর যুদ্ধ সমাপ্তির চেষ্টার মতো উচ্চাকাঙ্ক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে।” “বর্তমান বিশ্বে এবং সভ্যতার এ পর্যায়ে এসে সব যুদ্ধই নৈরাজ্যবাদী,” বলেন পোপ ফ্রান্সিস।

    স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে পোপ ফেব্রুয়ারির শেষের দিকে ভ্যাটিকান সিটিতে রাশিয়ার দূতাবাসে তার অপ্রত্যাশিত সফর নিয়েও ব্যাখ্যা দেন।

    পোপ বলেন, “ইউক্রেনের কথা ভেবে আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমি একা গিয়েছিলাম। আমি চাইনি কেউ আমাকে সঙ্গ দিক। এটা আমার ব্যক্তিগত দায়িত্ব ছিল।”

    কেন যুদ্ধের বিরুদ্ধে দেওয়া বিবৃতিতে রাশিয়া বা দেশটির প্রেসিডেন্টের নাম নেন না, এমন প্রশ্নে পোপের উত্তর- “একজন পোপ কখনোই কোনও রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানের নাম নেন না।”


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ