আগৈলঝাড়ায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী । পরে উত্তম- মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। এঘটনায় ভুক্তভোগি ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সত্যতা নিশ্চিত করে জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাটের মাছ ব্যবসায়ী কৃষ্ণকান্ত ঘরামী মাছের আড়ৎ থেকে মাছ বিক্রির ১০ লক্ষ টাকা নিয়ে বুধবার রাতে মাহিন্দ্র গাড়িতে বাড়ির উদ্দ্যেশে রওয়ানা দেন। গাড়ি উপজেলার বড়মগড়া বাজারের পশ্চিম পাশে বালুর মাঠে সংলগ্ন স্থানে আসলে একদল ছিনতাইকারী তার মাহিন্দ্র গাড়ি থামান। এসময় ছিনতাইকারীরা ব্যবসায়ী কৃষ্ণকান্ত ঘরামীর মুখে নেশাজাতীয় দ্রব্য মিশানো কাপড় চেপে ধরে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।
কৃষ্ণকান্ত ঘরামী জানান, মাছের আড়ৎ থেকে মাছ বিক্রির ১০ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা আমার পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পওে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কোটালীপাড়া থানার বান্দাবাড়ি গ্রামের মোবারক সিকদারের ছেলে ইসরাফিল সিকদার ও রাজশাহী জেলার তানোর উপজেলার ধামুরাই গ্রামের রবিউজ্জামানের ছেলে মনজুর রহমান নামে দুই ছিনতাইকারীকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যায়।
পরে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী কৃষ্ণকান্ত ঘরামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর