ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news

কাঁঠালিয়ায় জামায়াতের পদ ছাড়লেন শিক্ষক নিজাম উদ্দিন

কাঁঠালিয়ায় জামায়াতের পদ ছাড়লেন শিক্ষক নিজাম উদ্দিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

​শিক্ষকতাকে ‘মহান পেশা’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. নিজাম উদ্দিন।

 শনিবার (১৫ আগষ্ট) এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

​মো. নিজাম উদ্দিন স্থানীয় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

​ভিডিও বার্তায় মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষকতা এক মহান পেশা। আমি এই পেশাকে লালন করে এর সঙ্গেই যুক্ত থাকতে চাই। তাই সম্পূর্ণ স্বেচ্ছায় রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং একটি মহান পেশার মর্যাদা রক্ষার্থে নেওয়া আমার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে আপনারা ইতিবাচক দৃষ্টিতে দেখবেন। আমাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখবেন।

​এ বিষয়ে জানতে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জেলা পর্যায়ের একটি সভায় ব্যস্ত রয়েছেন। যুবনেতার পদত্যাগের বিষয়ে তিনি এখনো অবগত নন বলে দাবি করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন