ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২ 

     বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়েছে। 
     
    বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যরাতে উপজেলার পাটগাতী এলাকার একটি নির্জন স্থান থেকে মোটরসাইকেলটি দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন  বরিশাল মেট্রোপালিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। 

    আটককৃতরা হল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শ্রীরামকান্দি এলাকার মৃত কাইয়ুম শরীফের ছেলে সোহেল আরমান শরীফ (৫০) ও এয়ার আলী সরদারের ছেলে শিমুল সরদার (২৬)। 

    পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় বরিশালের বাসিন্দা মো. আরিফ বাদী হয়ে গত ২৭ জুলাই বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন। মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফসহ চারজনকে আসামি করা হয়েছে।

    মামলার তদন্তের সূত্র ধরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শেখ তৌফিক ফেরদৌস শোবনের নেতৃত্বে একটি টিম টুংগীপাড়া থানা পুলিশের সহযোগিতায় পাটগাতী এলাকার একটি নির্জন স্থানে মোটরসাইকেলটি দুটি উদ্ধার করে। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল আরমান শরীফ ও শিমুল সরদারকে আটক করা হয়। 

    ওসি মো. ইসমাইল হোসেন বলেন, গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়। চুরির পর তা কীভাবে টুঙ্গিপাড়ায় পৌঁছাল এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।  তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ