ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

বরিশালে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার এর উদ্যোগে আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তিনি কারো সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করতে গেলে উন্নয়নের কথা মনে পড়ে। বরিশালের সিংহভাগ উন্নয়ন বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পথ ধরেই বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করছেন। এসময় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে কোরআন খতম দেয়া হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন