ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন

    বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে আহ্বায়ক করে বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুন:গঠন করা হয়েছে।

    গত ২৭ জুলাই নিবন্ধনকারী কর্তৃপক্ষ ও বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বাক্ষরিত আদেশে পাঁচ সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক বডি অনুমোদন দেওয়া হয়েছে।

    সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য করা হয়েছে- একেএম জাহিদুল কবির, মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া, মীর হাসান মোর্শেদ ও ড্যাবের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম। তাঁরা পাঁচজনই সমিতির আজীবন সদস্য।

    নিবন্ধন কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, বরিশাল ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে নিবন্ধন কর্তৃপক্ষের গঠিত তত্ত্বাবধায়ক বডির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। সমিতির কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী আগের তত্ত্বাবধায়ক বডির পরিবর্তে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

    আদেশে বলা হয়েছে, নতুন তত্ত্বাবধায়ক বডি আগের বডির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে। নিবন্ধন কর্তৃপক্ষ অনুমোদিত প্রাথমিক গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে সমিতির সাধারণ ও আজীবন সদস্যদের খসড়া তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে হবে।

    নতুন কমিটিকে ৯০ দিনের মধ্যে চূড়ান্ত গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকরী পরিষদ গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    আদেশে আরও বলা হয়, নিবন্ধন কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তত্ত্বাবধায়ক বডি পুন:গঠনের ক্ষমতা সংরক্ষণ করে। নতুন তত্ত্বাবধায়ক বডি গঠনের আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ