ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে

    বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ

    বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।

    ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি সাব্বির হোসেন সোহাগের নেতৃত্বে কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেয়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, কুষ্টিয়ায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান। 

    এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

    এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। অবরোধের কারণে সদর রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। 

    এ সময় বক্তারা কুষ্টিয়ার হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ