ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

বরিশালে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বিএম কলেজের পুকুরে গােসল করতে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কলেজ শিক্ষার্থীর নাম সিমান্ত (১৮)। সে নগরীর শেরেবাংলা সড়কের বাসিন্দা ও আলেকান্দা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা দেড়টার দিকে সিমান্ত বিএম কলেজের পুকুরে গোসলে নেমে নিখোঁজ হয়।

পরে সিমান্ত পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি বিএম কলেজের শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসকে জানয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করে।

বিষয়টি নিশ্চিত করে করে বরিশাল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফাইজুল হক।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন