ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা 

আগৈলঝাড়ায় বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দিনে গরম রাতে ঠান্ডা এই আবহাওয়া পরিবর্তনের কারনে বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়াও হাসপাতালের আউডডোরে প্রতিদিন ১৫-২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। গত তিন দিনে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

গত ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোল্লাপাড়া গ্রামের মামুন হাওলাদারের চৌদ্দ মাস বয়সের মেয়ে আবিদা, গৈলা গ্রামের মনিরুজ্জামান তালুকদারের দুই বছরের মেয়ে তোরামনি, পূর্বসুজনকাঠি গ্রামের এনামুল হকের আট মাসের ছেলে নাবিল, কান্দিরপাড় গ্রামের প্রশান্ত মুন্সির দশ মাস বয়সের মেয়ে অংকিতা মুন্সি এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন পূর্বসুজনকাঠি গ্রামের মিলন ফকিরের বিশ মাস বয়সের ছেলে মুজাহিদ, শাহজাহান হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৪৮), উত্তর শিহিপাশা গ্রামের হানিফ হাওলাদারের ছয় মাসের মেয়ে হাফসা, বাকাল গ্রামের অমূল্য দাসের ছেলে অসিত দাস (৪০), বিলগাববাড়ি গ্রামের বিবেক দাসের নয় মাসের ছেলে বাপ্পি দাস, নগরবাড়ি গ্রামের শমচুল হক হাওলাদারের স্ত্রী সফুরা বেগম (৮০) ও মধ্যশিহিপাশা গ্রামের আব্দুর রব হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগম (২৭)সহ ১১ জন। 

এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ব্রজেন সরকার নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।  হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে শিশু ও বৃদ্ধদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী। এ থেকে রোধ পেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে সবাইকে নিরাপদ খাবার গ্রহণ ও বিশুদ্ধ পানি পান করতে হবে। উপজেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য সব ধরনের ঔষধ ও স্যালাইন পর্যাপ্ত পরিমানে রয়েছে। যার কারনে রোগীরা হাসপাতালে ভর্তির সাথে সাথেই সব ধরনের ঔষধ পাচ্ছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন