ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • উত্তেজক পোশাক পরলে তো এসব ঘটবেই: দেবলীনা

    উত্তেজক পোশাক পরলে তো এসব ঘটবেই: দেবলীনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ষণ ইস্যুতে ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ষণের কারণ হিসেবে নারীদের দিকে ইঙ্গিত করেছেন। তার সেই মন্তব্য নিয়ে তারকাদের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

    ধর্ষণ বিষয়ে বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। যেখানে তিনি কটাক্ষ করে প্রতিবাদ জানিয়েছেন। নারীদের দোষারোপ করে পরোক্ষভাবে তিনি ধর্ষকদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন।

      কাল্কি বলেন, ‘ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তারা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ তাদের চোখ আছে। তারা দেখেন। এবং....। নইলে কী আর এ সব হয়?’

    নারীরা কোন কোন পোশাক পরলে পুরুষরা উত্তেজিত হয়, সেটাও বলে দিয়েছেন কাল্কি। ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতাকাটা গাউন এমনকি বোরখা পরা নারীকে দেখলেও নিজেদের সামলাতে পারেন না পুরুষরা।

    কাল্কির ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। সঙ্গে লিখেছেন, ‘অবশ্যই আমাদের দোষ আছে। আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজক হলে এ সব তো ঘটবেই!’

    বোঝার বাকি নেই, দেবলীনা কিংবা কাল্কি পরোক্ষভাবে ধর্ষণের প্রতিবাদ করেছেন। ধর্ষণের জন্য যে নারীর পোশাক দায়ী নয়, সেটাই তুলে ধরেছেন তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ