ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখের নতুন সিনেমা

    রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখের নতুন সিনেমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগে থেকেই জোর গুঞ্জন ছিল রাজকুমার হিরানির পরিচালনায় পরবর্তী প্রজেক্টে কাজ করতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান। অবশেষে মঙ্গলবার দুপুরে টুইট করে সেই গুঞ্জনকে সত্যতা দিলেন শাহরুখ। জানালেন রাজকুমার হিরানির পরিচালনায় তার আসছে সিনেমা। যার নাম ‘ডানকি’।

    এ দিন দুপুরে টুইটে শাহরুখ জানিয়েছেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ বেরোলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ এবং উত্তেজিত।’

    শাহরুখ আরও জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমাহলে আপনাদের সকলের জন্য আসছে- ডানকি।'

    ‘পাঠান’-এর পর ফের ‘ধানকি’র ঘোষণা করলেন শাহরুখ। এ দিন একটু আলাদা স্টাইলে নতুন সিনেমা ঘোষণা সারতে দেখা গিয়েছে বলিউডের বাদশাকে।

    জানা গেছে কমেডি, ইমোশন এবং রোম্যান্সে ভরপুর হবে ‘ডানকি’। এই সিনেমায় দেখা যাবে তাপসী পান্নুকে। মুক্তি পাবে আগামী বছরের ২০২৩ সালের ২২ ডিসেম্বর।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ