ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • 'কেজিএফ চ্যাপ্টার ২' এডিট করেছে মাত্র ১৯ বছরের তরুণ

    'কেজিএফ চ্যাপ্টার ২' এডিট করেছে মাত্র ১৯ বছরের তরুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


        

    গত ১৪ এপ্রিল ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। দুই আয় করেছে  ১৩৪.৫০ কোটি রুপি (গ্রস)।

    ছবির সাফল্য যখন চারদিকে ছড়িয়ে পড়েছে তখনই সামনে আনা হলো আর তাক লাগানো খবর। যে খবরটি সিনেমার গল্পের মতোই তাক লাগানো। ১৯ বছর বয়সী এক তরুণ এই সিনেমা এডিট বা সম্পাদনা করেছে। অবাক করার মতোই খবর এটি।  তার নাম  উজ্জ্বল কুলকার্ণি। এই তরুণই ছিলেন ছবিটির প্রধান সম্পাদক। 
     
    ইন্ডিয়া গ্লিটজের খবর, এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এডিট করতেন উজ্জল কুলাকার্নি। তার সেই কাজ চোখে পড়ে ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীলের। ভীষণ পছন্দ হয়। বুঝতে পারেন, এই ছেলের মেধা কাজে লাগাতে পারলে দুর্দান্ত কিছু হবে। বাকিটা তো সবারই জানা। 

    আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে অনেক কিছুই হচ্ছে। উজ্জল কুলাকার্নি  এই সামাাজিক যোগাযোগ মাধ্যই পরিচালক প্রশান্ত নীলের চোখে পড়েন।

     ভারতীয় গণামধ্যম ইন্ডিয়া টাইমস জানায়,  জনপ্রিয় সব ছবির ফ্যান মেড ট্রেলার তৈরি করে  ইউটিউবে পোস্ট করে উজ্জ্বল। কেজিএফ ১-এর একটি ফ্যান মেড ট্রেলার বানিয়েছিল উজ্জ্বল যা চোখে পড়ে যায় পরিচালকের। আসলে ওই ট্রেলারটি দেখে ১৯ বছরের তরুণে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে কেজিএফ চ্যাপ্টার ২ সম্পাদনা করবার গুরু দায়িত্ব প্রশান্ত তুলে দেন উজ্জ্বলের কাঁধে।  তিনি হতাশ করেননি।  

    ২০১৮ সালে মুক্তি পায়  ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ