ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বিয়েতে রণবীরকে দামি উপহার দিলেন আলিয়ার মা

    বিয়েতে রণবীরকে দামি উপহার দিলেন আলিয়ার মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধু রণবীর-আলিয়ার বিয়ের চর্চা। অল্প কয়েকজন অতিথির উপস্থিতিতে গত বৃহস্পতিবার চার হাত এক হয়েছে ‘রণলিয়া’র। বিয়ের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    বৃহস্পতিবার রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই বসেছিল বিয়ের আসর। ওইদিনই আংটি বদলও সারেন রণবীর-আলিয়া। রণবীরের কাছ থেকে একটি বিরাট হীরের আংটি উপহার হিসেবে পেয়েছেন আলিয়া। বিয়েতে জামাই রণবীরের জন্য সবচেয়ে খাস উপহারটি দিয়েছেন আলিয়ার মা সোনি রাজদান। বিয়েতে রণবীরকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি দিয়েছেন তিনি, যা ভারতে পাওয়া যায় না। সেই হাতঘড়ির দাম প্রায় ২.৫ কোটি রুপি। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।

    অন্যদিকে রীতি মেনে বিয়েতে উপস্থিত অতিথিদের রির্টান গিফটও দিয়েছেন রণবীর-আলিয়া। উপহার হিসেবে প্রত্যেককে কাশ্মীরি শাল দেওয়া হয়েছে এবং সেগুলো বাছাই করেছেন আলিয়া নিজে। প্রত্যেকেই মুগ্ধ ওই শালগুলোর গুণগত মান দেখে।
    আরও জানা যাচ্ছে, জুতা লুকানোর যে রীতি রয়েছে সেটা ঘিরে রীতিমতো শোরগোল পড়েছিল বিয়ে বাড়ির অন্দরে। আলিয়ার গার্ল গ্যাং রণবীরের থেকে ১১.৫ কোটি টাকা দাবি করে বসে। যদিও শেষমেষ ১ লাখেই রফা হয় বরপক্ষ ও কনপক্ষের।

    আলিয়ার-রণবীরের বিয়ে হয়েছে পাঞ্জাবি রীতি অনুসারে। কাপুর খানদানের সমস্ত নিয়ম-নীতি মেনে চলা হয়েছে, জানিয়েছেন পুরোহিত রাজেশ শর্মা। তিনিই পৌরহিত্য করেছেন ‘রণলিয়া’র বিয়েতে। তবে চূড়া সেরেমানি বাদ পড়েছে বিয়ের রীতি থেকে। রণবীর-আলিয়ার গায়ে হলুদ হয় বৃহস্পতিবার বেলায়। রীতি অনুযায়ী এরপরই কনে তার হাতে লাল চূড়া পরে। তবে সেই চূড়া কমপক্ষে ৪০ দিন পরে থাকতে হয়, খোলা যায় না। কিন্তু খুব শিগগিরই নিজের পরবর্তী ছবির শুটিং শুরু করবেন আলিয়া। তাই আপতত রণবীরের নামের চূড়া পরেননি আলিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ