ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ২০৩০ সালে রোজা রাখতে হবে দুই বার! 

    ২০৩০ সালে রোজা রাখতে হবে দুই বার! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতর মুসলিম জাতির আনন্দের একটি দিন। প্রতিবছর একমাস সিয়াম পালন শেষে ঈদ উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বীরা। তবে ২০৩০ সালটি হবে ভিন্ন। ওই বছর মুসলিম উম্মাহ একই বছর দুইটি রমজান পেলেও ঈদুল ফিতর পালন করতে পারবে মাত্র একটি। সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল-মুসনাদ বিষয়টি ব্যাখ্যাও দিয়েছেন।

    তিনি বলেন, আরবি মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়ে থাকে। ২০৩০ সালে দু’বার রমজান মাস পাবে মুসলমানরা। আর সেই অনুযায়ী বছরের শুরুতে জানুয়ারি মাসে রমজান মাস শুরু হবে। আর একই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে আবারো রমজান মাস পাবে মুসলিমরা।

    যেহেতু আরবি মাস পুরোটাই চাঁদের উপর নির্ভর করে, সেই অনুযায়ী লুনর ক্যালেন্ডার ব্যবহার করে থাকে বিজ্ঞানীরা। আর লুনর ক্যালেন্ডার চাঁদের তারিখ নির্ধারণের অত্যন্ত নির্ভরযোগ্য একটি ক্যালেন্ডার হিসেবে বিবেচিত হয় বিজ্ঞানীদের কাছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী ২০৩০ সালে রমজান মাস দুইবার আসলেও ঈদুল ফিতর যে দুইবার আসবে এমনটা ভাবার কোন কারণে নেই।

    শুধু এখানেই শেষ নয় লুনর ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বরে যেই রমজান মাস আসবে সেটা ২০৩০ সালে পাওয়া যাবে মাত্র কয়েকটা রমজান। আর এর পরের বছর অর্থাৎ ২০৩১ সালের জানুয়ারিতে গিয়ে শেষ হবে রমজান মাস। পাশাপাশি লুনর ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করলে এও জানা যায় ২০৩১ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হলেও হতে পারে।

    এ ব্যাপারে ২০২০ সালে দুবাইয়ের জ্যোতির্বিদ দলের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি একটি গবেষণা দ্য ইসলামিক ইনফরমেশন নামের একটি ওয়েব সাইটে প্রকাশিত হয়। আর তখন (২০২০ সাল) থেকেই প্রতি বছর রমজান মাস আসলেই এই তথ্যটি নিয়ে আগ্রহ জন্মায় সবার মনে। প্রতিবারই চলতি বছরের রেফারেন্স টেনে ব্যাপারটি ট্রেন্ডিং ইস্যু বানিয়ে ফেলে নেট-জনতা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ