ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

    ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।


    আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সদস্য শরফুদ্দিন নান্টু, সমর্থক নজরুল ইসলাম খান, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এর সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের উপর আমেরিকার মদদে ইসরায়েলের আগ্রাসন ও জাতিসংঘের নিষ্ক্রিয়তা পুরো বিশ্ববাসীর জন্য লজ্জাজনক। গত শুক্রবার আল-আকসা মসজিদে প্রার্থনারত ফিলিস্তিনিদের উপর হামলা করে ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। ইসরায়েলের বিমান হামলায় এপর্যন্ত ৫৮ জনের ও বেশি নারী-শিশু নিহত  হয়েছে।

    বক্তারা অবিলম্বে ইসরায়েলী হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার এবং ফিলিস্তিনিদের মাতৃভূমি তাদের ফিরিয়ে দেয়ার আহবান জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ