ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ফ্লোর নম্বর ৭ এ আসছেন তমা মির্জা

    ফ্লোর নম্বর ৭ এ আসছেন তমা মির্জা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসছে ঈদে চমক নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। ঈদ উপলক্ষে নির্মিত চরকির অরিজিনাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’ এ নতুন অবতারে হাজির হতে যাচ্ছেন তিনি।

    পুরো সিনেমার গল্প এগোবে এফিডিসির ৭ নাম্বার ফ্লোরকে ঘিরে। এখানে তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন শবনম বুবলী, রাজ মানিয়া, শাহরিয়ার নাজিম জয় প্রমুখকে। এর আগে চরকিতে মুক্তি পাওয়া ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘টান’ দর্শকমহলে বেশ সাড়া ফেলে। সিনেমা দুটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তমা মির্জা ও শবনম বুবলীকে একই গল্পে হাজির করতে চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

    তমা মির্জা বলেন, আমার ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও বুবলীর ‘টান’ দর্শকদের অনেক প্রশংসা কুড়িয়েছে। সেখানে আমাকে ‘পাখি’ ও বুবলীকে ‘অবনী’ চরিত্রে দেখা গিয়েছিলো। মজার বিষয় হলো, ‘ফ্লোর নম্বর ৭’-এও আমাদের দুজনের চরিত্রের নাম থাকছে ‘পাখি’ ও ‘অবনী’। আগের দুটি সিনেমাতে যা দেখেছে দর্শক, এখানে দেখবে আরও এক ধাপ এগিয়ে! আপাতত এরচেয়ে বেশি কিছু বলা যাবে না।

    তিনি আরও বলেন, ছবিতে আইটেম গান থাকছে। গতকাল সারারাত আইটেম গানের শুট করেছি। শুট করতে গিয়ে গতকাল খুব বাজেভাবে আমার পা মচকে গিয়েছে। পা একদম ফুলে গিয়েছে, হাঁটতে পারছি না এখন। পা ভাঙল নাকি কিছুই বুঝতেছি না এখনও। কিছুক্ষণ পর ডাক্তারের কাছে যাবো, এরপর টেস্ট করালে হয়তো বলতে পারবো।

    জানা গেছে, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এখানে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার প্রমুখ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ