ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কাদা মাখলেন মোশাররফ! 

    কাদা মাখলেন মোশাররফ! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা মোশাররফ করিমের পুরো শরীরে কাদা মাখা! এমন একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। এরপর মুহূর্তের ছবিটি ভাইরাল হয়ে যায়! ভক্তদের মনে প্রশ্ন জাগে, মোশাররফের কেন এমন হাল! বিষয়টি অবশ্য ছবির ক্যাপশনেই জানিয়ে দিয়েছেন ফারিয়া।

    সঙ্গে প্রশংসাও করেছেন তিনি। ফারিয়া লেখেন, ‘স্যালুট বস’ এবং জানান, ‘যমজ ১৫’ নাটকের জন্য অভিনেতার এই হাল!
    আসন্ন ঈদে নাটকটি প্রচার হবে টেলিভিশনের পর্দায়। বরাবরের মতো এতেও মোশাররফকে দেখা যাবে কদু, এক্কা ও নেক্কা- একসঙ্গে তিনটি চরিত্রে। তার সঙ্গে অভিনয় করছেন ফারিয়া শাহরিন নিজেও।

    নাটকটি নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী বলেন, অনেকদিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে কাজ করলাম। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে তার সঙ্গে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে।

    অনেক বছর ধরে প্রতি ঈদেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘যমজ’ প্রচার হচ্ছে ছোট পর্দায়। সাফল্যের সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে ‘যমজ ১৫’। কচি খন্দকারের রচনায় এটি পরিচালনা করছেন আজাদ কালাম। ফারিয়া ছাড়াও এবারের ‘যমজ’-এ মোশাররফ করিমের সঙ্গে যুক্ত হয়েছেন শরাফ আহমেদ জীবন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ