ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মিতু হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

    মিতু হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার সাক্কুকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

    তিনি বলেন, মিতু হত্যায় বুধবার সকালে দায়ের হওয়া মামলার এজাহারের ৭ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র‍্যাবের কার্যালয়ে আনা হচ্ছে।

    বুধবার মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন।

    ওই মামলায় বাবুল আক্তার ছাড়াও বাকি সাত আসামি হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া (৪১), মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মো. আনোয়ার হোসেন (২৮), মো. খায়রুল ইসলম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার ওরফে সাক্কু (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ