ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ফারুকের মৃত্যুর গুজবে বিরক্ত পরিবার

    ফারুকের মৃত্যুর গুজবে বিরক্ত পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রূপালি পর্দার এক সময়ের জনপ্রিয় নায়ক আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার। সম্প্রতি সামাজিকমাধ্যমে নায়ক ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

    এর আগেও বেশ কয়েকবার ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়েছে। বরেণ্য এ অভিনেতার মৃত্যুর গুজবে চরম বিরক্ত তার পরিবার ও স্বজনরা। সিঙ্গাপুরে ফারুকের সঙ্গে আছেন তার স্ত্রী। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, ফারুক ভালো আছেন। ’

    ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। এরপর থেকেই অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ