ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • জরিমানা করায় চরফ্যাশনে ইউএনওর উপর হামলা

    জরিমানা করায় চরফ্যাশনে ইউএনওর উপর হামলা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপর হামলা ও তার গাড়ি ভাংচুর করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

    বুধবার রাত ৮টায় নিয়ম অনুযায়ী দোকান বন্ধ না করায় ইউএনও মো. রুহুল আমিন অভিযান চালিয়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেন। এক পর্যায়ে ব্যবসায়ীরা ঈদের একদিন দোকান বন্ধ না করার জন্য দাবি জানাতে থাকে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালিয়ে ইউএনওর গাড়ি ভাংচুর করে।

    ইউএনও জানান, বিক্ষুব্ধ দোকানীরা তার মোবাইল কোর্ট পরিচালনায় বাধা সৃষ্টি করেন। তারা তার গাড়ি ভাংচুর করেন। এক পর্যায়ে তিনি নিজে থানায় গিয়ে অবস্থান করেন।

    ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাজার এলাকায় অবস্থান নেয়। রাত ৯টায় উত্তেজনা দেখা দিয়েছিল।

    জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ