ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • শাহরুখ খানের হাতের লেখা চিঠি ভাইরাল

    শাহরুখ খানের হাতের লেখা চিঠি ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‌‘পাঠান’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এরইমধ্যে ছবিতে শাহরুখের লুক সামনে এসেছে। সম্প্রতি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। সেসব কাজ নিয়েও তিনি আলোচনায় রয়েছেন। এবার একটি চিঠির জন্য খবরের শিরোনাম হয়েছেন কিং খান।

    ‘পাঠান’ ছবির সহকারি পরিচালক অভিষেক অনিল তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি শেয়ার করেছেন। চিঠিটি নিজ হাতে লিখেছেন স্বয়ং শাহরুখ খান। এতে পাঠানের মতো দারুণ একটি ছবি বানানোর জন্য অভিষেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিঠির নিচে শাহরুখের স্বাক্ষর রয়েছে। 

    চিঠিতে শাহরুখ লিখেছেন, অভিষেক, পাঠান নির্মাণের জন্য ধন্যবাদ। আমাদের সবার জন্য, বিশেষ করে আমার জন্য এটি দারুণ একটা অভিজ্ঞতা। তুমি ভীষণ মেধাবী একজন মানুষ। কঠোর পরিশ্রম, দক্ষতা ও সৌহার্দ্যের মাধ্যমে তুমি কঠিন কাজ এত সুন্দরভাবে করেছে যা প্রশংসার যোগ্য। তোমার কাজটি তুমি ভালোবাসো; এটাও আমার দারুণ লাগে। সিনেমায় তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমাকে খুব মিস করবো। তোমার জন্য ভালোবাসা, শাহরুখ।
    সূত্র : এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ