ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ নিয়ে গুঞ্জন!

    রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ নিয়ে গুঞ্জন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে এখন সবচেয়ে চর্চিত বিষয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ে! কিন্তু তাদের দুজনের কেউই বিয়ের তারিখ জানাননি। তবে গুঞ্জন রয়েছে এপ্রিলের ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে চার হাত এক হচ্ছে রণবীর ও আলিয়ার।

    এদিকে এবার এই তারকা জুটির বিয়ের তারিখ নিয়ে ধোঁয়াশা কাটলো। রণবীর-আলিয়ার বিয়ের পাকা খবর দিলেন আলিয়ার চাচা রবিন ভাট।  

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি জানান, রণবীর ও আলিয়ার বিয়ের আসর বসছে ১৪ এপ্রিল। একদিন আগে ১৩ এপ্রিল হবে মেহেদি অনুষ্ঠান।  

    রবিন বলেন, আপনারা আমার কথায় এখন ভরসা করতে পারেন। দু’দিনে বিয়ের অনুষ্ঠান সারা হবে। তার পর ব্যক্তিগত পার্টি থাকতে পারে।        

    এদিকে গুঞ্জন রয়েছে, রণবীর ও আলিয়া বিয়ের অনুষ্ঠানে পরিবার ও কাছের বন্ধু ছাড়া আরো নিমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও জোয়া আখতারের মতো তারকাদের। এছাড়া রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও তার স্বামী রণবীর সিংও নাকি রয়েছেন অতিথির তালিকায়।  

    গুঞ্জন রয়েছে, সোনি রাজদানের বাবা অর্থাৎ আলিয়া ভাটের অসুস্থ নানার ইচ্ছাতে নাকি তড়িঘড়ি করে এই বিয়ের আয়োজন করা হচ্ছে। চেম্বরে পৈতৃক ভিটাতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

    উল্লেখ্য, অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-আলিয়া। এই সিনেমার মাধ্যমেই তাদের প্রেমের শুরু! চলতি বছর ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ