ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ওমরাহ পালন করে জীবন বদলাতে চান এই পাকিস্তানি অভিনেত্রী

    ওমরাহ পালন করে জীবন বদলাতে চান এই পাকিস্তানি অভিনেত্রী
    ঘোমটা পরিহিতা আয়েশা (বামে) ও ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে তিনি। - ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুব শিগগির-ই পবিত্র ওমরাহ পালনের ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রসিদ্ধ অভিনেত্রী আয়েশা ওমর। আগামী এক বছর মধ্যেই তিনি কাবা শরিফ জেয়ারত করতে চান।

    সম্প্রতি পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে নিজের এ ইচ্ছার কথা প্রকাশ করেন আয়েশা।


    অনুষ্ঠান উপস্থাপক নোমান এজাজ তাকে বেশ কিছু প্রশ্ন করেন, তার মধ্যে একটি ছিল এমন- আপনি এমন একটি স্থানের নাম বলুন, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যেখানে এখনো যেতে পারেননি?

    অভিনেত্রী হাসিমুখে উত্তর দেন, ‘কাবা শরিফ’। একইসাথে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত তো যেতে পারিনি, তবে ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে ওমরাহ আদায়ের জন্য যাবো।’

    তখন নোমান এজাজ প্রশ্ন করেছেন, ওমরাহ আদায়ের পর কি আপনার জীবনে কোনো বদল আসবে?

    আয়েশা ওমরের সরল উত্তর, ‘অবশ্যই, তা তো জীবনযাপন পদ্ধতি বদলে দেবেই।’


    আয়েশা ওমর হচ্ছেন ১৯৮১ সালে জন্ম নেয়া পাকিস্তানের একজন অভিনেত্রী। একইসাথে তিনি মডেল, গায়িকা এবং চিত্রশিল্পী। ২০১৯ সালে আয়েশা ‘তমঘা-এ-ফখর-এ-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সালের এক জরিপে দেখা যায়, তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ ১০ অভিনেত্রীদের মধ্যে একজন।

    মাত্র আট বছর বয়সে আয়েশা পিটিভির ‘মেরে বাচপান কে দিন’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়ায় আসেন। আনুষ্ঠানিকভাবে অভিনয়ে পা রাখেন ৯০-এর দশকের শেষের দিকে। অভিনয় করেন পিটিভির ‘কলেজ জিন্স’ নামের একটি নাটকে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘করাচি সে লাহোর’ ছিলো আয়েশা অভিনীত প্রথম চলচ্চিত্র।

    সূত্র : জিও নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ