ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

বরিশালে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দবিতে মানববন্ধন

বরিশালে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দবিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) গ্রুপের বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডে শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১০০% উৎসব ভাতা প্রদান ও অন্যান্য দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপী প্রদান করেন তারা।

মানব বন্ধনে সভাপতিত্ত্ব করেন আঞ্চলিক কমিটির সভাপতি প্রনব কুমার বেপারী।

এসময় বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শিকদার মুহম্মদ শফিউল আজম, অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান ছালাম জেলা সভাপতি মােঃ শাহজাহান খান, জেলা সম্পাদক মােঃ রফিকুল ইসলাম, উপজেলা সভাপতি মােঃ নুরুল ইসলাম ও সম্পাদক মােঃ হারুন অর রশিদ প্রমুখ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন