ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সলমানকে স্বস্থির খবর দিল হাইকোর্ট

    সলমানকে স্বস্থির খবর দিল হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ভাইজান সালমান খান বম্বে হাইকোর্ট থেকে স্বস্তির খবর পেয়েছেন। সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়া ও মারধরের ঘটনায় সালমানের নামে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ৫ মে পর্যন্ত।

    একই মামলায় নিম্ন আদালত ব্যক্তিগতভাবে হাজিরার বিষয়ে ৯ মে পর্যন্ত সলমানকে অব্যহতি দিয়েছে বম্বে হাইকোর্ট।

    ২০১৯ সালে সালমান ও তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক পাণ্ডে। অশোকের দাবি, ওই বছরের এপ্রিলে সাইকেল চালিয়ে মুম্বাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সালমান। তার ছবি ও ভিডিও করায় বিরক্ত হন অভিনেতা।

    অনুমতি না নিয়ে কেন ছবি তুলছেন? এই প্রশ্ন তুলে সালমানের নিরাপত্তারক্ষীরা অশোককে মারধর করেন। পরে সালমানও নাকি মারধর করেছেন। একইসঙ্গে অশোকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

    এ বিষয়ে আদালতে সালমানের আইনজীবী জানান, সালমান নাকি সাংবাদিককে একটি শব্দও বলেননি। পুলিশের কাছে দায়ের অভিযোগে উল্লেখ করা কোনও অভিযোগ নেই তার মক্কেলের? 

    এরপর ওই সাংবাদিকের আইনজীবীর কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় সালমানে সমনের স্থগিতাদেশ ও নিম্ন আদালত হাজিরার তারিখ পিছিয়ে দিয়েছে বম্বে আদালত।

    অন্যদিকে, রাজস্থান হাইকোর্ট ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের পিটিশন ট্রান্সফার করার অনুমতি দিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ