ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • এতিমদের সঙ্গে ইফতার করলেন নায়িকা ববি

    এতিমদের সঙ্গে ইফতার করলেন নায়িকা ববি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ববি। কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন এ নায়িকা। মঙ্গলবার (৫ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত একটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন এই অভিনেত্রী।

    জানা যায়, ৫ এপ্রিল ছিল ববির বাবা মরহুম কে এম ইমামুল হকের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি মারা যান। বাবার জন্য দোয়া ও মোনাজাতের অংশ হিসেবেই এদিন বিকেলে মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত ‘মিফতাহুল উলূম মাদ্রাসা’য় হাজির হন তিনি। দোয়া ও মোনাজাতের পাশাপশি সেখানে ৫০ জনের অধিক এতিম শিশুর সঙ্গে ইফতার করেন নায়িকা।

    এতিম শিশুদের সঙ্গে ইফতারের কিছু ছবি আজ (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ববি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! কী যে শান্তি তাদের সাথে’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। ছবিতে দেখা যায় এতিম শিশুদের সঙ্গে এক কাতারে বসেই ইফতার করছেন তিনি।

    মুহূতেই সে পোস্টে লাইক-কমেন্টের জোয়ার বইতে শুরু করে। সবাই ববির এমন উদ্যোগের প্রশংসা করেছেন।

    এদিকে নায়িকার একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকার পাশাপাশি এদিন ‘পথশিশু ফাউন্ডেশন’-এও  ইফতার করান তিনি। এছাড়া গ্রামের বাড়ি জামালপুরে যেখানে তার বাবাকে কবর দেওয়া হয়েছে সেখানেও মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ