ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • নিকের কারণেই ভাঙবে সংসার, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

    নিকের কারণেই ভাঙবে সংসার, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিতর্কটা শুরু থেকেই পিছু লেগে আছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। বয়সে বড় পিগি চপসের সাথে মার্কিন গায়ক নিক যখন চুটিয়ে প্রেম করছিলেন তখন থেকেই এই বিতর্ক। সে সময় অনেকেই একবাক্যে বলেছিলেন, ‘এ সম্পর্ক টিকবে না। প্রিয়াঙ্কার ওপর থেকে নিকের মন উঠল বলে।’

    কিন্তু নিকের মন ওঠেনি। ফলে প্রণয় এগিয়েছে পরিণয়ের পথে। শাহরুখ খানসহ বলিউডের অনেকের দ্বারা ধোকা খাওয়া প্রিয়াঙ্কাও সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন নিকের সাথে। মহাসমারোহে সম্পন্ন হয় সে বিয়ে। এতে নিন্দুকের মুখে ঝাঁটা পড়লেও তারা নতুন উপায়ে খোঁচাতে শুরু করেন এই জুটিকে। এতদিন তারা ‘প্রেম টিকবে না’ বলে আসছিলেন। এবার বলতে শুরু করলেন, ‘তাদের বিয়ে টিকবে না’।
     
    মাঝে প্রিয়াঙ্কা-নিকও নিন্দুকদের যোগাড় করে দিয়েছেন গুজবের রসদ। একবার ইনস্টাগ্রাম আইডি থেকে নিকের পদবি মুছে দিয়েছিলেন পিসি। আর এটা দেখা মাত্রই গুঞ্জনকারীরা বিয়ে ভাঙল বলে সরব হয়েছিলেন। সংবাদমাধ্যমও বেশ ফলাও করে ছেপেছিল খবরটি। পরে অবশ্য বিষয়টি এমন কিছু নয় বলে জানান প্রিয়াঙ্কা।

    এরপর আবার খবর চাউর হলো, বয়সে বড় পিগিকে মেনে নিতে পারছেন না নিকের বাড়ির লোকজন। সবাই তাকে নিয়ে বিরক্ত। প্রিয়াঙ্কাও নাকি রেহাই চাচ্ছেন এমন পরিস্থিতি থেকে। যেকোনো সময় বিচ্ছেদ হতে পারে তাদের। কিন্তু হয়নি। পরে জানা গেছে, প্রিয়াঙ্কাকে সম্মান দেওয়া শুরু করেছেন নিকের বাড়ির লোকজন।

    তবে সবসময় ছায়ার মতো পেছনে লেগে থাকা সমস্যা ও গুজবের সাথে আর কত মোকাবিলা করতে হবে প্রিয়াঙ্কাকে? শেষমেশ কি হেরে যাবেন তিনি? তার উত্তর পাওয়া গেছে সেলিব্রেটি জ্যোতিষবিদ পণ্ডিত জগন্নাথ গুরুজির নিকট।

    ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই জ্যোতিষ বলেছেন, ‘আন্তর্জাতিকভাবে চাহিদা হারানোয় নিজেদের সম্পর্ক মজবুত করতে উঠে পড়ে লেগেছেন নিক-প্রিয়াঙ্কা। চেষ্টাটা নিকের দিক থেকেই বেশি।’

    তাই আপাতত তাদের বিচ্ছেদের সম্ভবনা না থাকলেও পরে রয়েছে বলে জানান তিনি। জগন্নাথ গুরুজি বলেন, ‘তাদের মধ্যে ভুল বোঝাবুঝির অভাব নেই। সম্পর্ক যদি ভাঙে তবে এ কারণেই ভাঙবে।’

    গুরুজি আরও জানান, ২০২৮ সাল পর্যন্ত এই দম্পতির খারাপ সময় যাবে। এই সময়টাতে সাবধানে পথ না চললে সম্পর্ক ভাঙার সম্ভবনা রয়েছে তাদের। আর তা যদি ভাঙে তবে নিকের কারণেই ভাঙবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ