ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

আগৈলঝাড়ায় পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত মোবেশ্বের হাওলাদারের ছেলে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র জিসান হাওলাদার (১৭) বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে নেমে ডুবে যায়।

পরে জিসানের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করে জিসানকে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।  জিসানের মা নাজমা বেগম জানান, আমার স্বামী কয়েকদিন আগে মালেয়শিয়া মৃত্যুবরন করে। তার লাশটা পর্যন্ত আমরা দেশে আনতে পারিনি। এর মধ্যে আবার আমার কলেজ পড়ুয়া সন্তান জিসান পানিতে ডুবে মারা গেলো। জিসান মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান তার মা নাজমা বেগম। 

 কলেজ ছাত্র জিসানের লাশ বুধবার বিকেলে জানাজা শেষে কালুপাড়া গ্রামের নিজ বাড়িতে দাফন সম্পন্ন করেছেন তার পরিবার। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন