ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন 

আগৈলঝাড়ায় আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় আশ্রায়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম। উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে ৮টি ও কালুপাড়া গ্রামে ১৫টি ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।  পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল সলাম চান, ঠিকাদার নেয়ামুল হোসেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের ৩য় পর্যায়ে উপজেলার ৫টি ইউনিয়নে  ৯৬টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মধ্যে ২৫টি ঘরের কাজ প্রায় সম্পন্নের পথে। আগামী ৩০ জুনের মধ্যে বাকি চলমান ঘর নির্মান কাজও সম্পন্ন হবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করে হয়েছে। এরই মধ্যে ১ম ধাপের ও ২য় ধাপের ঘর নির্মাণ কাজ শেষ করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উপজেলার ৫টি ইউনিয়নে ৩য় ধাপে ৯৬টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে গৈলা ইউনিয়নে ৩৩টি, বাগধা ইউনিয়নে ২৫টি, রাজিহার ইউনিয়নে ১২টি, বাকাল ইউনিয়নে ১৪টি ও রতœপুর ইউনিয়নে ১২টিসহ মোট ৯৬টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। যা আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন শেষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।  

 ইউএনও মো. আবুল হাশেম আরও জানান, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের মধ্যে সমন্বয় সাধন করে ঘর নির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।  ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘরসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি উপজেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। এরই মধ্যে উপকারভোগীদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকল্পে প্রকল্প স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহযোগিতায় প্রয়োজনীয় সংখ্যক গভীর নলকূপ ও পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় বিদ্যুৎ এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিদ্যালয় ও খেলার মাঠের জন্য প্রকল্পস্থলে আলাদা আলাদা জায়গা রাখা হয়েছে। প্রকল্পস্থলে যাতায়াত ব্যবস্থা সুগম রাখার জন্য রাস্তা নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন