ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • হৃত্বিক-সুজানের ছবি ভাইরাল

    হৃত্বিক-সুজানের ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন হৃত্বিক রোশন ও সুজান খান। একসঙ্গে সন্তানদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। বিচ্ছেদের পর দুজনেই নতুন সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সুজানের নাম জড়িয়ে গেছে আর্সলান গনির সাথে। এদিকে গত কয়েকমাস ধরে গায়িকা সাবা আজাদের সঙ্গে হৃত্বিক প্রেম করছেন; এমন গুঞ্জন বেরিয়েছে।

    পারিবারিক অনুষ্ঠানে, রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে হৃত্বিক-সাবাকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তারা একে অপরের প্রশংসা করছেন। তাই দুজনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ফিসফাস। সম্প্রতি সাবার হাত ধরে হৃত্বিককে বিমানবন্দরে হাঁটতে দেখা গেছে। এর কিছু সময় পর মুম্বাই বিমানবন্দরে সুজান ও আর্সলানকেও একসঙ্গে দেখা গেছে। এরপর জানা গেছে, গোয়ায় দুই জুটি একসঙ্গে পার্টি করেছেন। সেই ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে। 

    টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোয়া পার্টি করেছেন হৃত্বিক-সাবা। সেই পার্টিতে হাজির ছিলেন সুজান-আর্সলানও! অভিনেত্রী পূজা বেদি সেই ছবি প্রকাশ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ