ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • চড় কাণ্ডের পর এবার হেলমেট পরে গ্র্যামির মঞ্চে

    চড় কাণ্ডের পর এবার হেলমেট পরে গ্র্যামির মঞ্চে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মঞ্চে উইল স্মিথের স্ত্রী  জাডা পিংকেট স্মিথকে নিয়ে ঠাট্টা করেন   সঞ্চালক কৌতুক অভিনেতা ক্রিস রক। ওই ঠাট্টার জেরে মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে চড় বসিয়ে দেন উইল স্মিথ। এই চড় নিয়ে প্রতিবাদ ও আলোচনা সমালোচনা কম হয়নি। এমন কাণ্ডে পরে ক্ষমা চাইলেও শাস্তির মুখে পড়তে হয়েছে উইল স্মিথকে। 

    অস্কার মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার প্রতিবাদে এবার গ্র্যামের মঞ্চে হেলমেট পরে উঠলেন আরেক কমেডিয়ান নেইট বার্গেতজি। রোববার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর। সেখানে এই ঘটনা হাস্যরসের সৃষ্টি করে।  

    সম্প্রচার শুরু হওয়ার আগে লেভার বার্টন হঠাৎ ঘোষণা দেন, ‘এখন আমি আপনাদের সতর্ক করতে চাই, কারণ, এবার যিনি মঞ্চে আসছেন, তিনি একজন কমেডিয়ান। নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কী বলতে চাইছি। সবাইকে সতর্ক করে বলছি, নিজের আসনেই বসে থাকবেন এবং নিজের হাত সামলে রাখবেন।’

    নেইট বার্গেতজি যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় কমেডি শো করেন। পারিবারিক সেসব অনুষ্ঠানের পাশাপাশি বেস্ট কমেডি অ্যালবামের জন্য গ্র্যামিতে মনোনয়ন পেয়ে রীতিমতো ইতিহাসের সৃষ্টি করেছেন। উইল স্মিথের চড় মারার  মাত্র সপ্তাহখানেক পর এভাবে প্রতিবাদ করলেন তিনি। 

    নেইট বার্গেতজি তার ‘দ্য গ্রেটেস্ট অ্যাভারেজ আমেরিকান’ অ্যালবামের জন্য মনোনয়ন পেয়েছিলেন। গ্র্যামি জিতে নেন লুইস সি কে তার ‘সিনসিয়ারলি লুইস সি.কে.’ অ্যালবামের জন্য। নেইট বার্গেতজি বার্টনের সঙ্গে রসিকতায় অংশ নিয়ে বলেন, ‘তারা বলে, কমেডিয়ানদের এসব অ্যাওয়ার্ড শোতে এসব পরেই উঠতে হবে, যদি না ক্রিস রকের মতো চড় খেতে চাই। যদিও এটা দিয়ে মুখ ঢাকা যায় না। এটা কেবল ওই অংশটুকু ঢেকে রাখবে যেখানে আপনি মারবেন।’

    অবশ্য পুরস্কার গ্রহণের আগে হেলমেট খুলে ফেলেন তিনি বলেন, ‘ঠিক আছে, খুলে ফেললাম, এসব বোকামি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ