ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • অপ্রকাশিত সুর নিয়ে অ্যালবাম

    অপ্রকাশিত সুর নিয়ে অ্যালবাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রয়াত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দের অপ্রকাশিত সুরে প্রকাশ হয়েছে গানের নতুন অ্যালবাম। গীতিকবি গোলাম মোর্শেদের কথায় একক অ্যালবামের নাম রাখা হয়েছে 'মেলে দিক পাখনা'।

    পাঁচটি গানে সাজানো এ অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন মনজুরুল ইসলাম। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা-গ্যালারিতে সংগীতানুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অ্যালবামটি প্রকাশনা অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেছেন প্রয়াত লাকী আখান্দের কন্যা মামিন্তি আখান্দ নূর।

    অ্যালবামের গানগুলোর শিরোনাম- 'এই রাত এমন মধুর', 'জোছনায় বেসামাল', 'প্রতিচ্ছবি', 'আজনবি' ও 'হারানো মেঘের সাথে দেখা'। লাকী আখান্দ জীবিত থাকাকালীন গানগুলোর সুর করেছিলেন।
    সংগীতায়োজন করেছেন প্রদীপ ঘোষ, দীপংকর ভাস্কর, বাপী দে, পিটু নন্দী, সুজয় ভট্টাচার্য, বাপ্পা চ্যাটার্জি ও রকেট মণ্ডল। জি-সিরিজের প্রযোজনায় গানগুলোর ভিডিও নির্মিত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ