ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বাউফলে গোপন ব্যালটে রুবেল তালুকদার প্যানেল ইউপি চেয়ারম্যান নির্বাচিত

    বাউফলে গোপন ব্যালটে রুবেল তালুকদার প্যানেল ইউপি চেয়ারম্যান নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শপথ নেওয়ার আগেই পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান ও এক ইউপি সদস্য মারা যাওয়ায় প্যানেল চেয়ারম্যানের পদটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ সোমবার ১১ জন ইউপি সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।

    আজ বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউএনও আল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন,১ নম্বর প্যানেল ইউপি চেয়ারম্যান হলেন নাজিরপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল তালুকদার, ২ নম্বর  প্যানেল ইউপি চেয়ারম্যান হলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মু. মুজাহিদুল ইসলাম ও ৩ নম্বর প্যানেল ইউপি চেয়ারম্যান হলেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. নিলুফা ইয়াসমিন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন,গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নাজিরপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আমির হোসেন ব্যাপারী ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন মো. মিজানুর রহমান ওরফে জাহাঙ্গীর। আমির হোসেন গত ১৯ ফেব্রুয়ারি ও মিজানুর রহমান তিন মার্চ ষ্ট্রোক করে মারা যান। ২৮ মার্চ ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ